advertisement
advertisement

হৃদয়ের কাছেই রহস্যটা জানতে বললেন সিমন্স


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
হৃদয়ের কাছেই রহস্যটা জানতে বললেন সিমন্স

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

advertisement

‘অবিশ্বাস্য, অসাধারণ’—তাওহিদ হৃদয়ের ডাবল সেঞ্চুরির প্রশংসায় বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স বললেন দুটি শব্দই। জিম্বাবুয়েতে অভিষেক হওয়ার পর হৃদয় নিজের মাত্র দ্বিতীয় টেস্ট খেলেছেন মিরপুরে এই সিরিজের প্রথম ম্যাচে।ওই ম্যাচের দুই ইনিংসেই তিনি অসময়ে মারতে গিয়ে আউট হয়েছিলেন। তারপর তাঁকে নিয়ে সমালোচনা কম হয়নি, টেস্ট খেলার মতো ধৈর্য আছে কি না, উঠেছিল এমন প্রশ্নও।

সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তিনি আজ বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ২৪২ রানের ইনিংস খেললেন।কীভাবে তা সম্ভব হলো; সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে সিমন্স বলেছেন, ‘আমার মনে হয়, হৃদয়ের সঙ্গে কথা বলার সুযোগ পেলে আপনারা তাকেই জিজ্ঞেস করবেন, এই ঘুরে দাঁড়ানোর পেছনে রহস্যটা কী! কারণ, একমাত্র সে–ই এটা ব্যাখ্যা করতে পারবে।’প্রায় পুরো দিন ব্যাটিং করা হৃদয়েরই আজ সংবাদ সম্মেলনে আসার কথা ছিল।

কিন্তু মাংস পেশিতে টান লাগায় এতটুকু আসতেও নিষেধ ছিল ফিজিওর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর