advertisement
advertisement

ন্যাশনাল জিওগ্রাফিকের দৃষ্টিতে ২০২৭ সালে ভ্রমণের জন্য বিশ্বের সেরা ২৫টি গন্তব্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
ন্যাশনাল জিওগ্রাফিকের দৃষ্টিতে ২০২৭ সালে ভ্রমণের জন্য বিশ্বের সেরা ২৫টি গন্তব্য

ভেস্টল্যান্ড, নরওয়ে

advertisement

২০২৭ সালে বেড়ানোর জন্য বিশ্বের সেরা ২৫টি গন্তব্যের তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত ওয়েবসাইট ‘ন্যাশনাল জিওগ্রাফিক’। ইতিহাস-ঐতিহ্য, প্রকৃতি, সংস্কৃতি কিংবা রোমাঞ্চকর অভিযানের অভিজ্ঞতা, বিভিন্ন কারণে এসব গন্তব্য ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করবে। চলুন, জেনে নেওয়া যাক গন্তব্যগুলো সম্পর্কে।

১. ভেস্টল্যান্ড, নরওয়েকেন যাবেন: ইউরোপের অন্যতম মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে ফিয়র্ড (শীতপ্রধান অঞ্চলের উপকূলভাগে হিমবাহসৃষ্ট সুগভীর উপত্যকা সমুদ্রজলে ডুবে থাকলে তাকে বলে ফিয়র্ড) অভিযান ও সুস্থতাকেন্দ্রিক ভ্রমণের অভিজ্ঞতা নিতে।

ভেস্টল্যান্ড, নরওয়ে২. পেনাং, মালয়েশিয়াকেন যাবেন: গ্রীষ্মমণ্ডলীয় এই গন্তব্যে আছে রেইনফরেস্টের পথ ধরে হাঁটার সুযোগ এবং প্রাচীন ও প্রাণবন্ত ঐতিহ্য।পেনাং, মালয়েশিয়া৩. লুক্সর, মিসরকেন যাবেন: শহরটির ওপর দিয়ে সূর্যগ্রহণের দৃশ্য দেখার পাশাপাশি বিশ্বের অন্যতম বৃহৎ উন্মুক্ত জাদুঘর ঘুরে দেখতে।লুক্সর, মিসর৪. ম্যাডিসন, উইসকনসিন, যুক্তরাষ্ট্রকেন যাবেন: হ্রদকেন্দ্রিক অ্যাডভেঞ্চার, স্থানীয় খাবার এবং সৃজনশীল সাংস্কৃতিক পরিসর মিলিয়ে আনন্দময় ছুটি কাটাতে।ম্যাডিসন, উইসকনসিন৫. পুয়ের্তো রিকোকেন যাবেন: বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন ও স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যভিত্তিক আয়োজন নতুন করে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করছে।পুয়ের্তো রিকো৬. ডামফ্রিস অ্যান্ড গ্যালোওয়ে, স্কটল্যান্ডকেন যাবেন: তুলনামূলক কম ভ্রমণকারীর এই অঞ্চলে আছে...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর