ট্রাম্পের অভিষেকে প্রযুক্তি খাতের অলিগার্কিদের কয়েকজন
অলিগার্ক বা গুটিকয়েক ধনী ও ক্ষমতাবান ব্যক্তির হাতে বিপুল সম্পদ ও রাজনৈতিক প্রভাব কেন্দ্রীভূত হওয়ার ঘটনা শুধু রাশিয়া বা যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ নয়। এটি এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ক্রমেই প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে। উদীয়মান বিশ্বব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠছে এই অলিগার্কদের আধিপত্য। আমরা অলিগার্ক বলতে এমন ব্যক্তিদের বুঝি, যাঁরা বিপুল সম্পদের মালিক হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ক্ষমতাও অর্জন করেন।
অর্থাৎ সম্পদ ও ক্ষমতা তাঁদের হাতে একীভূত হয়। এর জন্য অ্যারিস্টটলের সংজ্ঞার মতো শুধু ধনীদের শ্রেণিগত শাসন প্রতিষ্ঠার প্রয়োজন নেই। বর্তমানে কেউ কেউ সম্পদের মালিক হয়েই রাজনৈতিক ক্ষমতা অর্জন করেন। ডোনাল্ড ট্রাম্প তার উদাহরণ। আবার কেউ রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বিপুল সম্পদের মালিক হন। গত প্রায় ২৫ বছরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এভাবে সম্পদ ও ক্ষমতা দুটিই বাড়িয়েছেন।
অন্যদিকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের শুরু থেকেই সম্পদ ও ক্ষমতা দুটিই রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।