advertisement
advertisement

ট্রাকের চাপায় এক পরিবারের তিনজন নিহত, শোকে স্তব্ধ পুরো গ্রাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
ট্রাকের চাপায় এক পরিবারের তিনজন নিহত, শোকে স্তব্ধ পুরো গ্রাম

সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের দাফনের শেষ প্রস্তুতি চলছে। মাঠে আনা হয়েছে খাটিয়া। শনিবার দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে

advertisement

মাদ্রাসার মাঠজুড়ে মানুষের জমায়েত। মাঝখানে পাশাপাশি রাখা দুটি খাটিয়া। এক শিক্ষক দম্পতির জন্য খাটিয়া দুটি রাখা হয়েছে। মাঠের এক কোণে এ দম্পতি ও তাঁদের সাত মাস বয়সী একমাত্র কন্যা সন্তানের শেষ গোসল দেওয়া হচ্ছিল। খাটিয়াগুলোর চারপাশে তখনো থামছে না স্বজনদের কান্না আর প্রতিবেশীদের দীর্ঘশ্বাস। আগের দিনও এই মাঠে তাঁরা হাসি-আনন্দে সময় কাটিয়েছেন শিক্ষার্থী ও সহকর্মী শিক্ষকদের সঙ্গে।

এক দিনের ব্যবধানে সেখানে চলছে শেষবিদায়ের প্রস্তুতি। আজ শনিবার দুপুরে তাঁদের মরদেহ পৌঁছেছে গ্রামের বাড়িতে। বেলা আড়াইটার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের এই দৃশ্য দেখে শোকে স্তব্ধ হয়ে পড়েন স্বজন, শিক্ষার্থী, শিক্ষক, প্রতিবেশী ও এলাকার বাসিন্দারা।ইদ্রিস আলী, নিহত ইকরামার চাচাআমাদের পরিবারে তিনজন চলে গেছে। আমার ভাতিজি. জামাতা ও নাতনি। পরিবারে তো আর কেউ থাকল না। সব চলে গেল।

আমরা এটার বিচার চাচ্ছি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর