advertisement
advertisement

সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ। শনিবার দুপুরে থানার সামনের সড়কে

advertisement

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিছিল করাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের থানা ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচ নেতা–কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ফারুক আহমদ (৩০) নামের একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনার পর উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে পৃথক দুটি মিছিল বের করে স্থানীয় বিএনপির দুটি পক্ষ। মিছিল দুটি থানার সামনের সড়কে মুখোমুখি হয়। এ সময় এক পক্ষ অন্য পক্ষকে সড়ক ছেড়ে দিতে রাজি না হলে নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ এসে তাঁদের থামানোর চেষ্টা করে।

এর মধ্যে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর