‘দ্য গ্রেটেস্ট’–এর দৃশ্য। আইএমডিবি
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।‘পসিবল লাভ’ধরন: সিনেমাস্ট্রিমিং: নেটফ্লিক্সদিনক্ষণ: চলমানআট বছর পর পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে ফিরেছেন কোরীয় নির্মাতা লি চ্যাং-দং।
সম্পর্ক, ভালোবাসা, শ্রেণিবৈষম্য ও মানুষের গোপন আকাঙ্ক্ষার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি ভেনিস উৎসবে সিলভার লায়ন গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছিল। ছবির গল্প আবর্তিত হয়েছে দুই দম্পতিকে ঘিরে। একদিকে চাকরি হারানো স্বামী হো-সকের সঙ্গে সংসার করা মি-ওক; অন্যদিকে বিত্তশালী তথ্যচিত্র নির্মাতা ই-জি ও তাঁর স্বামী সাং-উ।ই-জি চাকরি হারানো মানুষদের নিয়ে তথ্যচিত্র বানাতে গিয়ে মি-ওকের জীবনের গল্প ধারণ করেন।
একপর্যায়ে দুই দম্পতির মধ্যে তৈরি হয় অদ্ভুত এক সম্পর্ক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।