advertisement
advertisement

স্থাপত্য ও চিত্রে পুরান ঢাকার কাব্যময়তা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
স্থাপত্য ও চিত্রে পুরান ঢাকার কাব্যময়তা

স্থপতি রফিক আজমের তুলিতে ধরা পড়েছে পুরান ঢাকার স্মৃতিবাস্তবতার কাব্যময়তা

advertisement

দ্রুত রেখার টানে আঁকা নৌকার সারি থেমে আছে নদীর তীরে। আরও আছে পুরান ঢাকার দরদালান। দূর থেকে দেখা মসজিদের মিনার-গম্বুজ। জলরঙের আলো-আঁধারির রহস্যময়তা। এসবের পাশেই আছে আধুনিক স্থাপত্যের আলোকচিত্র ও স্থাপত্যের মডেল। সব মিলিয়ে উঠে এসেছে পুরান ঢাকার স্মৃতিবাস্তবতার কাব্যময়তা।

এসব নিয়েই ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনকক্ষে চলছে স্থপতি রফিক আজমের একক প্রদর্শনী ‘থ্রেশহোল্ড: আর্ট অ্যান্ড আর্কিটেকচার’।গত শুক্রবার ছুটির দিনের বিকেলে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী মনিরুল ইসলাম। আলোচক হিসেবে ছিলেন স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস ও স্থপতি জালাল আহমেদ। স্থপতি রফিক আজম তুলে ধরেন তাঁর শিল্পভাবনা।

প্রদর্শনীটি কিউরেট করেছেন বিশিষ্ট শিল্পী মাহ্‌বুবুর রহমান ও তাইয়্যেবা বেগম লিপি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর