advertisement
advertisement

মেসির আরেক রেকর্ড: প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ণ
মেসির আরেক রেকর্ড: প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট

লিওনেল মেসি

advertisement

মেজর লিগ সকারে (এমএলএস) আরও একটি রেকর্ড গড়লেন লিওনেল মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে জিতলেন গোল্ডেন বুট। ২০২৬ মৌসুমে ৩১ ম্যাচে ২৬ গোল করে টানা দ্বিতীয়বারের মতো লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক।গত মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে প্রথমবার গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। সব মিলিয়ে এমএলএসের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী।

তাঁর আগে পাঁচজন খেলোয়াড় একাধিকবার এই পুরস্কার জিতলেও কেউ টানা দুই মৌসুমে জিততে পারেননি।এবার গোলসংখ্যায় মেসির ধারেকাছেও যেতে পারেননি অন্যরা। দ্বিতীয় সর্বোচ্চ ২২ গোল এফসি ডালাসের ক্রোয়েশিয়ান স্ট্রাইকার পেতার মুসার। ২১ গোল নিয়ে তৃতীয় ন্যাশভিলের স্যাম সারিজ।শুধু গোল করাই নয়, সতীর্থদের দিয়েও গোল করিয়েছেন মেসি। ২০২৬ মৌসুমে তাঁর অ্যাসিস্ট ১৭টি।

গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৪৩টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি, যা এ মৌসুমে লিগের সর্বোচ্চ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর