advertisement
advertisement

সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (তৃতীয় কিস্তি)


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ
সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (তৃতীয় কিস্তি)

বাদ্যযন্ত্র ও রাধিকামোহন মৈত্রের ছবি অবলম্বনে

advertisement

রাধিকামোহন মৈত্রের জন্ম রাজশাহীর তানোরের তালন্দ জমিদারবাড়িতে ১৯১৭ সালে। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের এই প্রাজ্ঞ সাধক আচার্য হিসেবে পরিচিত। তাঁর জীবন, জ্ঞানচর্চা, সংগীতসাধনা, উত্তরাধিকারসহ নানা দিক নিয়ে কথা বলেছেন তাঁর জীবনীকার ও শিষ্য, প্রখ্যাত সরোদবাদক সোমজিৎ দাশগুপ্ত।

আজ সেই কথোপকথনের তৃতীয় কিস্তি পাঠকের জন্য তুলে ধরা হলো।সাক্ষাৎকার নিয়েছেন খান মো. রবিউল আলমপণ্ডিত রাধিকামোহন মৈত্রের যন্ত্রসংগীতে অবদান সম্পর্কে জানতে চাচ্ছি।সোমজিৎ দাশগুপ্ত: ভারতবর্ষে যত ধরনের সরোদ, সেতার, সুরশৃঙ্গার, সুরবাহার, ধ্রুপদ-রবাব, বীণ ও সুররবাব ছিল, রাধিকামোহন মৈত্র সব বাজাতে পারতেন। এ ছাড়া উনার সৃষ্টি করা তিনটি যন্ত্র বাজাতেন। রাধিকামোহন ১৯৪৩ সালে মোহনবীণা নামে নতুন একধরনের যন্ত্র আবিষ্কার করেন।

১৯৪৮ সালে মোহনবীণার করেন বিশিষ্ট শিল্পী, সংগীতবোদ্ধা ও পণ্ডিত ঠাকুর জয়দেব সিং।সুরবাহার ও সেতারের মধ্যে উনি একটা যন্ত্রের প্রয়োজনীয়তা অনুভব করলেন, যেটা সুরশৃঙ্গার আর সুরবাহারের মাঝামাঝি হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর