advertisement
advertisement

পটুয়াখালীর যে সেতুটি ১০ বছর ধরে ভাঙা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ণ
পটুয়াখালীর যে সেতুটি ১০ বছর ধরে ভাঙা

পটুয়াখালীর দশমিনা উপজেলার সুতাবাড়িয়া নদীর ওপর নির্মিত সেতুটি ১০ বছর ধরে ভাঙা। এতে নদীর দুই পাড়ের অন্তত ১০ গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হয়

advertisement

দীর্ঘদিন সেতুটি ভাঙা থাকায় এলাকার শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।পটুয়াখালীর দশমিনা উপজেলার সুতাবাড়িয়া নদীর ওপর নির্মিত একটি সেতু দুই পারের ১০টি গ্রামের ১০ হাজার মানুষকে যুক্ত করেছিল। তবে প্রায় ১০ বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে সেতুটি। ফলে সড়কপথে দুই পারের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ডিঙিনৌকায় নদী পার হচ্ছে তারা।

সেতুটি পুনর্নির্মাণে কার্যকর উদ্যোগ না নেওয়ায় স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।দশমিনা উপজেলা শহর থেকে সাত কিলোমিটার দূরে বেতাগী সানকিপুর ইউনিয়নের জমির মৃধার বাজার এলাকায় সেতুটির অবস্থান। এর পূর্ব প্রান্তে বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী বাজার, জাফরাবাদ ও তাফালবাড়িয়া গ্রাম। সেই সঙ্গে আছে বেতাগী শরিয়াতিয়া দাখিল মাদ্রাসা।

আর সেতুর পশ্চিম প্রান্তে জমির মৃধা, রামভল্লব, চিকার ব্রিজ, খারিজা বেতাগী, দাবাড়ি, রুনুয়া ও হুডিবন গ্রাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর