জাতীয় চিড়িয়াখানার হরিণ বেষ্টনীতে ঘুরে বেড়াচ্ছে চিত্রা হরিণ
দল বেঁধে ঘুরে বেড়ানো, কখনো খাবার খাওয়া, কখনো আবার শাবকের যত্ন নেওয়া—এভাবেই কাটে চিত্রা হরিণগুলোর দিন। মায়ের পাশে ঘুরে বেড়ায় ছোট্ট শাবক, খাবারের সন্ধানে ছুটে আসে হরিণের দল। কখনো খাবারের ভাগ বসায় কাঠবিড়ালিও। আর বেষ্টনীর বাইরে দাঁড়িয়ে এসব দৃশ্য উপভোগ করেন দর্শনার্থীরা। শিশুদের কাছে হরিণের ছোট ছোট শাবক যেন বাড়তি আকর্ষণ।
রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানার হরিণ বেষ্টনীতে দেখা গেল এমনই নানা মুহূর্ত।জাতীয় চিড়িয়াখানার হরিণ বেষ্টনীতে ঘুরে বেড়াচ্ছে চিত্রা হরিণ দল বেঁধে বেষ্টনীর ভেতরে ঘুরে বেড়াচ্ছে হরিণ বেষ্টনীর পাশে দাঁড়িয়ে হরিণের সঙ্গে শিশুর ছবি তুলছেন এক অভিভাবক নির্দিষ্ট স্থানে রাখা পাত্র থেকে পানি পান করছে হরিণ হরিণ দেখতে বেষ্টনীর পাশে দর্শনার্থীদের ভিড় নিজের শাবককে আদর করছে মা হরিণ হরিণের জন্য রাখা খাবারে ভাগ বসিয়েছে একটি কাঠবিড়ালি বেষ্টনীর ভেতরে সতর্ক দৃষ্টিতে চারপাশ দেখছে হরিণের দল হরিণের জন্য খাবার দিচ্ছেন পরিচর্যাকারী আপনমনে খাবার খাচ্ছে একটি চিত্রা হরিণ
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।