শিল্পীর কল্পনায় নাসার নতুন লুনার রোভার ‘প্রমিস’
চাঁদের দক্ষিণ মেরুতে সরাসরি অবতরণ করতে যাচ্ছে নাসার নতুন লুনার রোভার ‘প্রমিস’। তবে এখনই নয়, ২০২৮ সালে। মানুষের জন্য চাঁদের মাটিতে স্থায়ী বসতি গড়ার যে বিশাল স্বপ্ন নাসা দেখছে, তাকে বাস্তবে রূপ দিতেই এই অত্যাধুনিক যন্ত্রযানটি পাঠানো হচ্ছে। আপনি হয়তো জানেন, লাল গ্রহ মঙ্গলে কিউরিওসিটি এবং পারসিভারেন্স রোভার দুটি বছরের পর বছর ধরে কী দারুণ সব কাজ করে চলেছে।
ঠিক সেই একই নিখুঁত প্রযুক্তি ও নকশার আদলে তৈরি করা হয়েছে এই পোলার রোভার ফর অবজারভেশন, ম্যাপিং অ্যান্ড ইন-সিটু এক্সপ্লোরেশন রোভার। সংক্ষেপে একেই বলা হচ্ছে প্রমিস।
জেফ বেজোসের মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের ল্যান্ডারে চেপে চাঁদে পাড়ি জমানোর পর এটি টানা ১৮ মাস ধরে এটি কার্যক্রম চালিয়ে যাবে।নাসার প্রধান জ্যারেড আইজ্যাকম্যান পরিষ্কার জানিয়েছেন, চাঁদের যে বৈরী ও অদ্ভুত পরিবেশে মানুষ দীর্ঘকাল যায়নি, সেখানকার খুঁটিনাটি বুঝতে এই রোভারটি সবচেয়ে বড় ভূমিকা পালন করবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।