দোকানে চা তৈরিতে ব্যস্ত সাইদুর রহমান, সবার কাছে তিনি ‘জামাই’ হিসেবেই পরিচিত। সম্প্রতি দিনাজপুর শহরের কালিতলা এলাকায়
রাত দেড়টা। দিনাজপুর শহরের অধিকাংশ দোকানের ঝাঁপ বন্ধ হয়ে গেছে। রাস্তায় মানুষের আনাগোনাও কম। তবে শহরের কোতোয়ালি থানার বিপরীতে ফল মার্কেটের পাশে ছোট্ট একটি দোকানে তখনো ব্যস্ততা। চুলায় আগুন জ্বলছে, কেটলিতে দুধ ফুটছে। কেউ কাপ ধুইছেন, কেউ বিস্কুট-পাউরুটি এগিয়ে দিচ্ছেন। কেউ এসে বলছেন, ‘তিনটা দুধ-চা, একটা লাল-চা’। কারও চাওয়া ‘পাঁচটা স্পেশাল চা’।
আবার কারও চাওয়া ‘চিনি ছাড়া চা’।এমন নানা হাঁকডাকে মুখর দোকানে কাপের পর কাপ চা বানিয়ে চলেছেন এক ব্যক্তি। ক্রেতাদের কেউ দাঁড়িয়ে, কেউ বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে আড্ডায় মশগুল। চা বানানোর ব্যস্ততার মধ্যেও ক্রেতাদের সঙ্গে হাসিমুখে কথা বলেন দোকানমালিক। তাঁর মুখে লেগে থাকা হাসি যেন দোকানটির অংশ। চা-বিক্রেতার নাম সাইদুর রহমান (৪১)। দিনাজপুর শহরে তিনি ‘জামাই’ নামে পরিচিত।
কোতোয়ালি থানার পাশের কালিতলা ফল মার্কেটে ফলের ব্যবসা করেন তাঁর শ্বশুর।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।