advertisement
advertisement

নতুন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ণ
নতুন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

সালাহউদ্দিন নোমান চৌধুরী

advertisement

বাংলাদেশের নতুন পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি দেশের ২৯তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।গতকাল রোববার সালাহউদ্দিন নোমান চৌধুরীকে এই পদে নিয়োগের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এই নিয়োগের মাধ্যমে তিনি পররাষ্ট্রসচিব হিসেবে আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হয়েছেন।

২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়াম ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা সালাহউদ্দিন নোমান চৌধুরী ২০২৫ সালের জানুয়ারি থেকে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই পদে যোগ দেওয়ার আগে তিনি নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর