মার্কিন কর্মকর্তাদের ধারণা জেনসেন হুয়াংয় ও অ্যালিস হুয়াংয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল
বিশ্বের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ হয়ে ওঠা এক নারী চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা।
ওই নারীকে জেনসেন হুয়াং সম্পর্কে তথ্য সংগ্রহের দায়িত্ব দিয়েছিল চীনের গোয়েন্দা সংস্থা।গত শুক্রবার দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস শুক্রবার রাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা মনে করেন, জেনসেন হুয়াংয়ের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক ছিল।দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, একটি গোয়েন্দা স্মারকলিপির মাধ্যমে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এসব অভিযোগ সম্পর্কে জানতে পারেন।অ্যালিস হুয়াং নামের ওই নারী এশীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালের একজন নির্বাহী।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সূত্রের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, অ্যালিস হুয়াংকে নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি চালানো হয়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।