অনার্য মুর্শিদ
জরুরি কাজে তাড়া হুড়ো করে বের হয়ে উবার ডাকলাম। চালকের আসনে এক তরুণ মাওলানা। এদিক-ওদিক ঘুরে গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে মিনিট দশেক বেশি লাগল। ভাড়া হলো অতিরিক্ত ২০ টাকা। নামার সময় বিরক্তি চেপে জিজ্ঞেস করলাম, ‘ভাই, মূল পেশা কী আপনার?’ তিনি বিনীত হাসিতে জবাব দিলেন, ‘দাওরায়ে হাদিস শেষ করেছি কিছুদিন আগে। এখন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখছি। কোর্সের ফি জোগাতে উবার চালাই।
নতুন যোগ দিয়েছি তো, তাই রাস্তাঘাট এখনো ভালো চিনি না।’মুহূর্তেই আমার বিরক্তি বাষ্প হয়ে গেল। চোখের সামনে দেখতে পেলাম প্রযুক্তির জগতে এক তরুণের নিজেকে গড়ার নীরব লড়াই।বিকেলে বাসায় ফিরে ফেসবুকে রিলস স্ক্রল করতেই সামনে এল আরেক তরুণ মাওলানার ওয়াজের ভিডিও। তিনি বলছেন, ‘গবেষণায় দেখা গেছে, যে ঘরে ওয়াই-ফাই রাউটার থাকে, সেখানে নাকি গাছের চারা বড় হয় না, সন্তানও জন্মায় না!’একই দিনে দুই বিপরীত ছবি।
মনে পড়ে গেল কিছুদিন আগে পড়া একটি ফিচারের কথা—মাদ্রাসায় মুঠোফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এক শিক্ষার্থী রাতে লুকিয়ে মুঠোফোনেই ফ্রিল্যান্সিং শিখেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।