advertisement
advertisement

ম্যানিফেস্টেশন কী, জেন–জি কেন ইচ্ছা দিয়েই স্বপ্নপূরণ করতে চায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
ম্যানিফেস্টেশন কী, জেন–জি কেন ইচ্ছা দিয়েই স্বপ্নপূরণ করতে চায়

জেন–জি প্রজন্ম

advertisement

স্ক্রল করতে করতে হঠাৎ সামনে একটা ভিডিও চলে এল। ভিডিওতে এক ইনফ্লুয়েন্সার হাসিমুখে বলছেন, ‘আমি রোজ সকালে খাতায় লিখতাম, “আমি ভালো ফল করেছি। তিন মাসের চেষ্টায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে গেছি!” বিশ্বাস করো, মহাবিশ্ব তোমার কথা শোনে।’ আবার স্ক্রল করতেই এল আরেকটি ভিডিও। সেখানে একজন বলছেন, ‘৩-৬-৯ পদ্ধতিতে নিজের ইচ্ছার কথা লিখে পূরণ করে ফেলো সব স্বপ্ন।’এমন শত শত ভিডিও আমাদের সামনে আসে।

কোথাও বলা হচ্ছে ভিশন বোর্ড বানাতে, কোথাও ইতিবাচক চিন্তা করতে। তাহলেই নাকি বদলে যাবে জীবন। এসব এখন আমাদের রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে।এই যে ‘ইচ্ছা করলেই সব পাওয়া যায়’, এর পোশাকি নামই ম্যানিফেস্টেশন। টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, সবখানেই এর ছড়াছড়ি। তোমাদের অনেকেই হয়তো খাতা-কলম নিয়ে চেষ্টা করেও ফেলেছ। কিন্তু এই বিশ্বাসের শুরু কোথা থেকে?

কেনই বা মানুষ ভাবল, চলো, আজ থেকে ইচ্ছা দিয়েই জগৎ জয় করে ফেলি!‘ম্যানিফেস্টেশন’ বিষয়টা আসলে কী?‘ম্যানিফেস্ট’ শব্দের সহজ বাংলা অর্থ হলো, কোনো কিছু প্রকাশ করা, বাস্তবে নিয়ে আসা বা চোখের সামনে হাজির করা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর