advertisement
advertisement

সরকার গঠনের ডাক পাওয়া আইজেনকট কি নেতানিয়াহুকে সরাতে পারবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১:১৩ পূর্বাহ্ণ
সরকার গঠনের ডাক পাওয়া আইজেনকট কি নেতানিয়াহুকে সরাতে পারবেন

ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট। তেল আবিব, ইসরায়েল, ২৮ অক্টোবর ২০২৬

advertisement

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের অবসান ঘটানোর সুযোগ পেয়েছেন বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট। সাবেক এই সেনাপ্রধানকে সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তবে নির্বাচনে কোনো জোট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের পথে বাধা রয়ে গেছে।

এ পরিস্থিতিতে সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরব দলগুলোর সমর্থন।ইসরায়েলের প্রেসিডেন্ট রোববার আনুষ্ঠানিকভাবে আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন।

সেই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ইসরায়েল রাষ্ট্রের একটি স্থিতিশীল সরকার প্রয়োজন।দায়িত্ব পাওয়ার পর আইজেনকট বলেন, ‘বর্তমান পরিস্থিতিকে গভীরভাবে বোঝেন, এমন যে কারও জন্য আমার দরজা খোলা এবং আমার হাত আন্তরিকভাবে প্রসারিত।’ তিনি নেতানিয়াহুর লিকুদ পার্টির পাশাপাশি অর্থমন্ত্রী কট্টর ডানপন্থী বেজালেল স্মোত্রিচের দলকেও তাঁর সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর