শাহ সানাউল হকের ‘প্রতিবিম্ব কবিতা’।
কবিতার ইতিহাস হাজার বছরের পুরোনো। কবে, কীভাবে শুরু হয়েছিল, তার সঠিক ইতিহাস আমাদের জানা নেই; কিন্তু দীর্ঘ যাত্রায় কবিতার চিত্রকল্প, ভাব, ভাষা ও ছন্দে অর্জন করেছে বিপুল বৈচিত্র্য। কবিতার এই যাত্রায় শাহ মোহাম্মদ সানাউল হকের কাব্যগ্রন্থ ‘প্রতিবিম্ব কবিতা’ একটি ব্যতিক্রমী সংযোজন। একটি দৃশ্য তাঁর কবিতায় দুটি স্বতন্ত্র কাব্যিক ভাষ্য লাভ করে। একজন মানুষ আয়নায় নিজেকে দেখে; কিন্তু আয়নার সেই প্রতিচ্ছবি কি হুবহু সে নিজে?
সেখানে থাকে আলোর খেলা, প্রতিফলন, প্রতিসরণসহ কত কিছু! কবি শাহ সানাউল হকের ‘প্রতিবিম্ব কবিতা’ অবশ্য আয়নার হুবহু প্রতিচ্ছবির ধারণা নয়; বরং একই দৃশ্য, মুহূর্ত বা অভিজ্ঞতা কবিচেতনায় দুইভাবে প্রতিফলিত হয়। জন্ম দেয় দুটি স্বতন্ত্র কবিতার। একটি অন্যটির অনুলিপি, পুনর্লিখন বা ছায়া নয়। একই উৎস থেকে সেগুলো ভিন্ন ভাষা, চিত্রকল্প ও অনুভব নিয়ে আলাদা হয়ে ওঠে। এদিক থেকে ‘প্রতিবিম্ব কবিতা’ একধরনের কাব্যিক ও দার্শনিক নিরীক্ষা।
এখানে পাঠককে দুই কবিতার মধ্যে সেতু খুঁজতে হয়, আবার সেগুলোর স্বাতন্ত্র্যও আবিষ্কার করতে হয়।বিংশ শতাব্দীর প্রথমার্ধে ইউরোপীয় কবিতার ভাষা ও প্রকাশভঙ্গিতে নানা ধরনের পরিবর্তন আসে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।