advertisement
advertisement

ভারতের তিন রাজ্যে বড় অস্ত্র পাচার চক্রের সন্ধান, উদ্ধার ৪৪ হাজার কার্তুজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
ভারতের তিন রাজ্যে বড় অস্ত্র পাচার চক্রের সন্ধান, উদ্ধার ৪৪ হাজার কার্তুজ

হাতকড়া

advertisement

ভারতের বিহার, উত্তর প্রদেশ ও হরিয়ানা রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা একটি বড় অস্ত্র ও গোলাবারুদ পাচার চক্রের সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি এই তিন রাজ্যের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার এবং জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। সংবাদমাধ্যম মিল্লাত টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারের পর চন্দন তিওয়ারি ও তাঁর ভাই অভিষেক তিওয়ারির ছবি প্রকাশ্যে আসায় ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন ছবিতে তাঁদের দুজনকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) পোশাক পরা অবস্থায় দেখা গেছে। অন্য একটি ছবিতে মুজাফফরপুরের এক স্থানীয় বিধায়কের সঙ্গেও তাঁদের দেখা যায়।অভিষেক তিওয়ারি এর আগেও একটি অস্ত্র পাচার মামলায় কারাগারে ছিলেন। চন্দন তিওয়ারিকে সম্প্রতি গ্রেপ্তার করেছে এসটিএফ।

তবে আরএসএসের এই চক্রে সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল কি না, তার কোনো প্রমাণ তদন্তে পাওয়া যায়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর