advertisement
advertisement

ভূমি নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১:০১ পূর্বাহ্ণ
ভূমি নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ

সংসদ ভবনে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক। শেরেবাংলা নগর, ঢাকা। ৮ নভেম্বর ২০২৬

advertisement

ভূমির নামজারি প্রক্রিয়া পুরোপুরি অটোমেশনের (স্বয়ংক্রিয়) আওতায় আনা এবং ভূমি নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সাবরেজিস্ট্রারদের দৌরাত্ম্য রোধ এবং হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ সুপারিশ করা হয়েছে।রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে ভূমি মন্ত্রণালয়কে এই সুপারিশ করা হয়।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে জমি নিবন্ধন বা রেজিস্ট্রেশনের কাজটি আইন মন্ত্রণালয়ের অধীনে হয়ে থাকে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্য, অব্যবস্থাপনা ও দুর্নীতি দূর করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে হয়রানিমুক্ত ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার সুপারিশ করা হয়।

এ জন্য ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, নামজারি প্রক্রিয়া স্বয়ংক্রিয় করা এবং সাবরেজিস্ট্রারদের দৌরাত্ম্য রোধে ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ করা হয়েছে।জেলাওয়ারি অর্পিত সম্পত্তির পরিমাণ ও সম্ভাব্য মৌজা মূল্য নির্ধারণ এবং দীর্ঘদিন ধরে চলমান মামলা নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করেছে কমিটি।উপজেলা ও পৌর এলাকা এবং সিটি করপোরেশন এলাকার জন্য ভূমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ, স্থাবর সম্পত্তির হস্তান্তর মূল্য বাজারদরের সঙ্গে যৌক্তিকীকরণসহ জমি...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর