advertisement
advertisement

দুধে ধোয়া রাজনীতি!


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
দুধে ধোয়া রাজনীতি!

advertisement

রাজনীতির মাঠে বদরুল সাহেব বেশ পরিচিত মুখ। একসময় তিনি ছিলেন এক দলের একনিষ্ঠ কর্মী। দলের সভায় বক্তৃতা, মিছিলে স্লোগান, বিরোধীদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট—কোনো কিছুতেই তাঁর জুড়ি ছিল না। নিজের দলের নেতাদের তিনি বলতেন দেশের সূর্য, আর বিরোধীদের বলতেন দেশের অন্ধকার।কিন্তু হঠাৎ রাজনৈতিক পরিস্থিতি বদলে গেল। ক্ষমতার পালাবদলের আভাস পেতেই বদরুল সাহেবের বুকের ভেতর পুরোনো আদর্শে কেমন যেন অস্বস্তি শুরু হলো।

এক সকালে নতুন দলের নেতার সঙ্গে ছবি তুলে ফেসবুকে লিখলেন, ‘দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে নতুন রাজনৈতিক যাত্রা।’পুরোনো দলের এক কর্মী ফোন করে বলল, ‘ভাই, কালও তো বললেন ওই দল দেশ ধ্বংস করবে!’বদরুল সাহেব হেসে বললেন, ‘আরে ভাই, রাজনীতি তো নদীর স্রোতের মতো। একই জায়গায় দাঁড়িয়ে থাকলে চলে?’এদিকে ফেসবুকে তাঁর পুরোনো বক্তব্যগুলো ভাইরাল হতে শুরু করেছে।

এক ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘ওই দল গেলে আমি রাজনীতি ছেড়ে দেব।’ আরেকটিতে নতুন দলের নেতাকে নিয়ে তাঁর করা মন্তব্য শুনে নতুন দলের কর্মীরাও বিব্রত।ভাই, আত্মশুদ্ধির ২০ লিটার দুধের বিলটা বাকি আছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর