‘গরিবের আর্তনাদ’–এর দৃশ্য। প্রথম আলো
মঞ্চে উঠছে নবম শ্রেণির ছাত্র মাসুম। তার কানে কানে প্রথম সংলাপটি কীভাবে বলতে হবে, বুঝিয়ে দিচ্ছেন বাবা শাহাদুল ইসলাম। একটু পর নিজেও উঠবেন মঞ্চে, চূড়ামণি ঠাকুরের চরিত্রে। সঙ্গে আছেন ছোট ভাই আনারুল ইসলাম। তিনি অভিনয় করবেন হোসেন খাঁর ভূমিকায়। কোনো সম্মানী নেই। অভিনয়ের আনন্দেই ছেলেকে নিয়ে দুই ভাই এসেছেন যাত্রা করতে। ‘গরিবের আর্তনাদ’ পালায় দুই ভাই নিজ নিজ চরিত্রে দর্শকের মন জয় করলেন।
আর গরিবের ছেলের ভূমিকায় মাসুমের অভিনয় দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না অনেকে। রাজশাহীর বাঘা উপজেলার অমরপুর গ্রামে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে মঞ্চস্থ হয় সামাজিক যাত্রাপালা ‘গরিবের আর্তনাদ’। এর আগের রাতে ছিল ‘আপন দুলাল’। গ্রামবাসীর আয়োজনে দুই রাতের এই যাত্রা দেখতে কোনো টিকিট লাগেনি। আয়োজন ছিল সবার জন্য উন্মুক্ত। এলাকায় এখন আর আগের মতো যাত্রা হয় না। তবে একসময় নিয়মিত পালায় অভিনয় করতেন, এমন অনেকে এখনো আছেন।
তাঁরাই আবার মঞ্চে ফিরেছিলেন এই আয়োজন ঘিরে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।