advertisement
advertisement

সিলেট বন্ধুসভার পাঠচক্রে হেমেন্দ্রকুমার রায়ের ‘যকের ধন’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
সিলেট বন্ধুসভার পাঠচক্রে হেমেন্দ্রকুমার রায়ের ‘যকের ধন’

সিলেট বন্ধুসভার পাঠচক্রের আসর

advertisement

৬ নভেম্বর সিলেট প্রথম আলো বন্ধুসভা অফিসে বন্ধুরা হারিয়ে গিয়েছিলেন লেখক হেমেন্দ্রকুমার রায়ের ‘যকের ধন’ বইয়ের গুপ্তধন খুঁজতে।হেমেন্দ্রকুমার রায় (প্রকৃত নাম: প্রসাদদাস রায়) ছিলেন একজন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক, গীতিকার, সম্পাদক, শিল্প সমালোচক ও অনুবাদক।

বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা শিশু-কিশোর সাহিত্যকে রূপকথা ও আদ্যিকালের বেঙ্গমা-বেঙ্গমীর জগৎ থেকে বের করে আধুনিক, যুক্তিনিষ্ঠ রহস্য-রোমাঞ্চ ও অ্যাডভেঞ্চার ধারায় রূপ দেওয়ার পেছনে তার অবদান অনস্বীকার্য।বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কিশোর অ্যাডভেঞ্চার ও রহস্য উপন্যাস হলো ‘যকের ধন’, রচনা করেছেন হেমেন্দ্রকুমার রায়। এটি বিমল-কুমার সিরিজের প্রথম কিস্তি।

বাংলা সাহিত্যের গুপ্তধনের সন্ধানের গল্পের ক্ষেত্রে বইটিকে একটি ক্ল্যাসিক বা মাইলফলক হিসেবে ধরা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর