জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)
জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কিছু রাজনৈতিক অবস্থান নিয়ে অসন্তুষ্ট জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নীতিনির্ধারকেরা মনে করছেন, বিরোধী দলের ভূমিকা পালনের ক্ষেত্রে জামায়াত সরকারের প্রতি বেশি নমনীয় হয়ে পড়ছে। এ অবস্থায় ১১–দলীয় ঐক্যে থেকেই জামায়াতকে চাপে রাখার কৌশল নিয়েছে এনসিপি।
একই সঙ্গে নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয়ও তুলে ধরতে চায় দলটি।এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সাতজন সদস্যের সঙ্গে কথা বলে এমন অবস্থানের কথা জেনেছে প্রথম আলো। সম্প্রতি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের ভূমিকা নিয়ে এনসিপির শীর্ষ নেতাদের প্রকাশ্য সমালোচনা এবং ৩১ অক্টোবর খুলনা বিভাগীয় লংমার্চে দলটির সীমিত অংশগ্রহণের মধ্য দিয়ে দুই দলের দূরত্বের বিষয়টি সামনে এসেছে।
তবে এনসিপির নেতারা জানিয়েছেন, তাঁরা ১১–দলীয় ঐক্য ছাড়তে চান না।সেপ্টেম্বরে জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের প্রথম দুটি লংমার্চে সশরীর অংশ নিয়েছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।