advertisement
advertisement

সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে ইলন মাস্কের টেসলা, কেন...


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৯:১৭ পূর্বাহ্ণ
সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে ইলন মাস্কের টেসলা, কেন...

সাইবারট্রাক

advertisement

ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার তৈরি সাইবারট্রাক নিয়ে বেশ কৌতূহল রয়েছে প্রযুক্তি দুনিয়ায়। তবে ব্যতিক্রমী নকশা ও আধুনিক প্রযুক্তিসুবিধার গাড়িটি ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী আকর্ষণ করতে পারেনি। আর তাই গত কয়েক বছর ধরে বিক্রি কমতে থাকায় এবার সাইবারট্রাকের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে টেসলা।

নতুন এ সিদ্ধান্তের আওতায় আগামী বছরের জুন মাস নাগাদ যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত টেসলার গিগাফ্যাক্টরিতে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।

সাইবারট্রাকের উৎপাদন বন্ধের এ সিদ্ধান্তকে মাস্কের অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প থেকে সরে আসার বড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইলন মাস্ক জানান, সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করে কারখানাটিতে স্বচালিত গাড়ি সাইবারক্যাব তৈরিতে বেশি গুরুত্ব দেবে টেসলা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর