advertisement
advertisement

বৃত্তি নিয়ে পড়তে পারেন বুসানের ফিল্ম স্কুলে, ইচ্ছুকদের জন্য অভিনেতা মনোজের পরামর্শ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
বৃত্তি নিয়ে পড়তে পারেন বুসানের ফিল্ম স্কুলে, ইচ্ছুকদের জন্য অভিনেতা মনোজের পরামর্শ

advertisement

গত বছর কোরিয়ার বুসান এশিয়ান ফিল্ম স্কুলে পড়াশোনা করেছেন অভিনেতা মনোজ প্রামাণিক। তাঁর পছন্দের বিষয় ছিল প্রযোজনা। মনোজ জানালেন, এশিয়ার নাগরিক হিসেবে বাংলাদেশের যে কেউ চাইলে এই বুসানে ফিল্ম স্কুলে ফ্রিতে পড়তে পারেন। অভিজ্ঞতা থেকে সেই পরামর্শগুলোই দিলেন এই অভিনেতা। অভিনয়কে পেশা হিসেবে নেবেন, মনোজ এ সিদ্ধান্ত নিয়েছিলেন এক যুগ আগে। এরপরই যুক্ত হন শিক্ষকতায়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে পড়ান তিনি। ধীরে ধীরে নির্মাণে আগ্রহ তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিনেমা বানান, সেসবের প্রযোজনায় যুক্ত থাকতে হয়। মনে হলো, কাজটা আরও ভালোভাবে শেখা দরকার। কাজ শেখার জন্য মনোজের চোখ ছিল বুসান এশিয়ান ফিল্ম স্কুলের দিকে। আগে এখানে পড়ে গেছেন আবু শাহেদ ইমন, আরিফুর রহমান, তানভীর হোসেন, ফজলে হাসান, রাখা নোশিন নাওয়ার প্রমুখ।

আবেদন করার পর ‘প্রডিউসিং ট্র্যাক’ প্রোগ্রামে সাত মাসের আবাসিক শিক্ষার্থী হিসেবে বৃত্তি পেয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর