advertisement
advertisement

সুন্দরবনে দস্যুদের চাঁদাবাজিতে জিম্মি বনজীবীরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৯:১১ পূর্বাহ্ণ
সুন্দরবনে দস্যুদের চাঁদাবাজিতে জিম্মি বনজীবীরা

সুন্দরবনের মালঞ্চ নদীতে নৌকায় করে মাছ ধরছেন দুই জেলে। ২ নভেম্বর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকায়।

advertisement

দুটি দলের মধ্যে গোলাগুলি শুরু হলে পালিয়ে আসেন জেলে মোস্তফা মোড়ল ও ওসমান মোড়ল। তাঁদের বাড়ি সাতক্ষীরার কয়রা উপজেলার ভাগবা এলাকায়।সুন্দরবনের ফুলতলা খালে গত বৃহস্পতিবার সকালে হঠাৎ শুরু হয় বনদস্যুদের দুটি দলের মধ্যে গোলাগুলি। এ সুযোগে দস্যুদের কবল থেকে পালিয়ে নদী পেরিয়ে লোকালয়ে ফেরেন দুই জেলে। তবে তাঁদের সঙ্গে অপহৃত হওয়া অপর তিন জেলের খোঁজ পাওয়া যায়নি।

তাঁদের ভাগ্যে কী ঘটেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত জানেন না স্বজনেরা।এর আগে গত বুধবার রাত আটটার দিকে সাতক্ষীরার কয়রায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের ফুলতলা খাল এলাকা থেকে পাঁচ জেলেকে অপহরণ করে বনদস্যুরা। পরদিন সকাল ৭টার দিকে দুটি দলের মধ্যে গোলাগুলি শুরু হলে পালিয়ে আসেন জেলে মোস্তফা মোড়ল ও ওসমান মোড়ল।

তাঁদের দুজনের বাড়ি সাতক্ষীরার কয়রা উপজেলার ভাগবা এলাকায়।ফিরে আসা জেলে মোস্তফা মোড়লের সঙ্গে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে কথা হয় প্রথম আলোর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর