advertisement
advertisement

মধ্যরাতে ফেসবুক লাইভে পরীমনি, গাড়িতে হামলার অভিযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ণ
মধ্যরাতে ফেসবুক লাইভে পরীমনি, গাড়িতে হামলার অভিযোগ

ফেসবুক লাইভে পরীমনি

advertisement

চিত্রনায়িকা পরীমনি মধ্যরাতে ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, তিনি খুবই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন। ঘটনাটিকে তিনি খুবই পরিকল্পিত বলে মনে করছেন।গতকাল রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে পরীমনি ফেসবুক লাইভে আসেন। পরীমনি অভিযোগ করে বলেন, রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে হঠাৎ করে কেউ একজন আওয়াজ করেন। আওয়াজ দেওয়া ব্যক্তি ছিলেন ‘অ্যাটাকিং মুডে’। তাঁর গাড়িতে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে।

তিনি গাড়িতে উঠতে পারছেন না। অনুষ্ঠানস্থলের ‘ব্যাকস্টেজে’ বসে আছেন তিনি।পরীমনি বলেন, তিনি গুলশান থানায় ফোন করতে বাধ্য হয়েছেন। ঘটনাস্থলে গুলশান থানার লোকজন আছেন। লাইভে নিরাপত্তাহীনতার কথা বলেন পরীমনি। অনুষ্ঠানের স্টল ভাঙচুরের অভিযোগ করেন তিনি।

অন্য শিল্পীরা হেনস্তার শিকার হন বলেও তিনি অভিযোগ করেন।ঘটনার জন্য পরীমনি তাদের দায়ী করেন, যারা ‘ইয়োলো জার্নালিম’ করে, যারা ‘জার্নালিম’–এর নাম নিয়ে সন্ত্রাসীকাজ করে।পরীমনি বলেন, যদি তাঁর সঙ্গে কারও ক্ষোভ থাকে, তাহলে তাঁর সঙ্গে বসুক, তাঁর সঙ্গে বোঝাপড়া করুক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর