ঢাকায় পৌঁছানোর পর হামজা চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়
সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী। একই সময়ে দেশে ফেরার কথা ছিল ফারহান আলীরও। কিন্তু ফ্লাইট বিলম্বে দোহায় আটকে গেছেন তিনি। আর কোনো জটিলতায় না পড়লে আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা তাঁর।ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলেন হামজা। ক্লাবের খেলা থাকায় বাংলাদেশের হয়ে ভুটানের বিপক্ষে আগের ম্যাচে খেলতে পারেননি তিনি।
একই কারণে ভুটান ম্যাচে ছিলেন না ফুলহাম থেকে ধারে বোরহ্যাম উডে খেলা ফারহানও।আজ থেকে শুরু হয়েছে নভেম্বরের ফিফা উইন্ডো। এই সময়ে জাতীয় দলের হয়ে খেলতে ফুটবলারদের ছাড়তে বাধ্য ক্লাবগুলো।আজ বিকেলে বাংলাদেশ দলের অনুশীলনে থাকার কথা ছিল হামজা ও ফারহান দুজনেরই। তবে ফারহান দেরিতে পৌঁছাবেন বলে আজকের অনুশীলনে তাঁর থাকা হচ্ছে না।১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সামনে রেখে বিকেলে এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন করবে বাংলাদেশ দল।
এরই মধ্যে ভুটানের বিপক্ষে জয় এবং অন্য ম্যাচে ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্রয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ।‘ভারত-বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্ট করুন, আমাদের সময় নষ্ট করবেন না’, শ্রীলঙ্কার কোচের বিস্ফোরক মন্তব্য
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।