advertisement
advertisement

তরুণেরা কোথায় খবর পড়েন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
তরুণেরা কোথায় খবর পড়েন

সুমন রহমান

advertisement

প্রশ্নটা এভাবে করলে ভালো হয়, তরুণেরা কি এখন খবর পড়ে (পাঠ অর্থে), নাকি খবর তাদের ওপর পড়ে (পতিত হওয়া অর্থে)?স্বীকার করে নেওয়া জরুরি যে সংবাদপত্র বা সংবাদপ্রতিষ্ঠানের সঙ্গে এ প্রজন্মের সংবাদ পাঠকের সরাসরি যোগাযোগ ক্রমেই কমছে। ছাপা সংবাদপত্রের সঙ্গে তাদের সম্পর্ক প্রায় নেই বললেই চলে।

খবর তারা পায় ডিজিটাল মাধ্যমে।এভাবে বললে মনে হতে পারে, সংবাদ পাঠক হিসেবে তরুণেরা কেবল ছাপা কাগজ কিংবা টেলিভিশন থেকে ডিজিটাল মাধ্যমে শিফট করেছে। বিষয়টা ঠিক এত সরল নয়। প্রথমত, তারা আর সংবাদের পেছনে ছোটে না। সংবাদই বরং মাঝেমধ্যে তাদের খুঁজে পায়। কোথায়? ওয়েবে কিছু খুঁজতে গিয়ে, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করতে করতে, হোয়াটসঅ্যাপের চ্যাটবক্সে, গেমিংয়ের ফাঁকে, এমনকি এআই চ্যাটবটের সঙ্গে সলাপরামর্শের বিভিন্ন পর্যায়ে।

তারা খবর খুঁজতে যায় না, খবরের সঙ্গে অকস্মাৎ তাদের দেখা হয়ে যায়।এটা বিরাট পরিবর্তন নিঃসন্দেহে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর