advertisement
advertisement

যে দেশে বারান্দায় কাপড় শুকানো নিষিদ্ধ, ভুল করলেই বড় জরিমানা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
যে দেশে বারান্দায় কাপড় শুকানো নিষিদ্ধ, ভুল করলেই বড় জরিমানা

প্রতিদিনের খুব সাধারণ একটি কাজ এখন হঠাৎ করেই সমস্যায় ফেলে দিতে পারে।

advertisement

আমাদের দেশে বাড়ির সামনের খোলা বারান্দায় বা যেখানে ভালো রোদ আসে, সেখানে কাপড় শুকাতে দেওয়া খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু যদি বলা হয়, বাসার বারান্দায় কাপড় মেললেই হবে জরিমানা! শুনতে অবাক লাগলেও সত্যি, ইউরোপের একটি দেশে বারান্দায় কাপড় শুকানো একদম নিষেধ। এ ছোট্ট কাজ করলেই সেখানে বেশ বড় ধরনের বিপদে পড়তে হতে পারে।স্পেনের মতো দেশে বারান্দায় কাপড় শুকানো নিষিদ্ধ।

কিছু অঞ্চলে এখন এ কাজের জন্য ৭৫০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে, যেটা প্রায় ১ লাখ ৪ হাজার টাকা। স্থানীয় প্রশাসন এ নিয়ম এখন অনেক কঠোরভাবে মানতে শুরু করেছে। এমনকি রাস্তা থেকে দেখা যায়, এমন জায়গায় কাপড় শুকানোর কারণে অনেক বাসিন্দা ইতিমধ্যেই জরিমানার মুখে পড়েছেন।স্পেনে বসবাসরত অনেকের কাছেই এ নিয়ম একটি বড় ধাক্কা। বিশেষ করে যাঁরা এখানকার নিয়মকানুন সম্পর্কে কিছু জানেন না, তাঁদের জন্য বিষয়টি বেশ অদ্ভুত।

প্রতিদিনের খুব সাধারণ একটি কাজ এখন হঠাৎ করেই সমস্যায় ফেলে দিতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর