advertisement
advertisement

ফেস অব এশিয়ায় বাংলাদেশকে তুলে ধরতে প্রস্তুত আফসানা–অদিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
ফেস অব এশিয়ায় বাংলাদেশকে তুলে ধরতে প্রস্তুত আফসানা–অদিত

প্রতিষ্ঠাতা আজরা মাহমুদ।

advertisement

‘ফেস অব বাংলাদেশ ২০২৬’–এর বিজয়ী আফসানা সুলতানা ও অদিত সারজিল কোরেশির পরবর্তী গন্তব্য দক্ষিণ কোরিয়া। ৯ নভেম্বর বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে দেশ ছাড়বেন তাঁরা। এশিয়ার প্রায় ৩০টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াইয়ে প্রস্তুত এখন এই দুই তরুণ মডেল।আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়েই শুরু হয়েছিল আফসানা সুলতানা ও অদিত সারজিল কোরেশির যাত্রা। সেই স্বপ্নপূরণের প্রথম ধাপ ছিল ‘ফেস অব বাংলাদেশ ২০২৬’।

প্রতিযোগিতার বিভিন্ন পর্ব পেরিয়ে নারী ও পুরুষ বিভাগে বিজয়ী হয়েছেন আফসানা সুলতানা ও অদিত সারজিল কোরেশি। এবার তাঁদের সামনে নতুন চ্যালেঞ্জ। ৯ নভেম্বর দক্ষিণ কোরিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন তাঁরা। সেখানে এশিয়ার প্রায় ৩০টি দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নেবেন ‘ফেস অব এশিয়া ২০২৬’–এ।

মুকুট জয়ের পাশাপাশি পোশাক, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করাই এখন তাঁদের লক্ষ্য।স্বপ্নের শুরু যেভাবেদক্ষিণ কোরিয়ার মঞ্চে পৌঁছানোর আগে পেরোতে হয়েছে দেশের প্রতিযোগিতার ধাপ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর