advertisement
advertisement

চিকিৎসা শেষে ছাড়া পেলেন ৫৩ জন, এখনো ভর্তি ৩৫ জন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
চিকিৎসা শেষে ছাড়া পেলেন ৫৩ জন, এখনো ভর্তি ৩৫ জন

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, ১০ নভেম্বর ২০২৬

advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুনের ঘটনায় এ পর্যন্ত ৮৮ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ৫৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এখনো ৩৫ শিক্ষার্থী চিকিৎসাধীন। আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, যেসব শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। যারা ভর্তি রয়েছে, তাদের চিকিৎসা চলছে। ভর্তি শিক্ষার্থীদের মধ্যে চারজনকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রেখে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দিতে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।ডা. সুলতান মাহমুদ শিকদার আরও জানান, কোনো শিক্ষার্থীর শরীরে দৃশ্যমান দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর