আইআইডি পলিসি অ্যাকশন অ্যাওয়ার্ড পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহানসহ অন্য অতিথিরা। বাংলা একাডেমি, ঢাকা। ১০ নভেম্বর ২০২৬
অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান নীতি নির্ধারণে গবেষণা ও যৌথ নাগরিক উদ্যোগের ওপর জোর দিয়েছেন। তরুণদের উদ্দেশে তিনি বলেন, সারা দেশে ছড়িয়ে থাকা হাজার হাজার ক্ষুদ্র উদ্যোগ ও মাঠপর্যায়ের তথ্যকে একত্র করে একটি সুনির্দিষ্ট জাতীয় নীতিমালায় রূপান্তর করতে হবে।
তরুণ গবেষকদের সাহস বজায় রেখে যৌথ কণ্ঠস্বর গড়ে তুলতে হবে, যার মাধ্যমে সুশীল সমাজের প্রভাব পুনরুদ্ধার হবে। জননীতি ও গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইনফরমড ডেভেলপমেন্ট (আইআইডি) আয়োজিত ‘আইআইডি পলিসি অ্যাকশন অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এবার প্রথমবারের মতো চালু করা এই পুরস্কার পেয়েছেন প্রথম আলোর দুই প্রতিবেদকসহ তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠান।
আলোচনা পর্বে অধ্যাপক রেহমান সোবহান আরও বলেন, গবেষণার জোগান ও নীতি নির্ধারণের চাহিদার মধ্যে সংযোগ তৈরি করতেই তিনি সিপিডি প্রতিষ্ঠা করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।