advertisement
advertisement

নায়িকা ভারতে, নায়ক যুক্তরাষ্ট্রে—দেশে মুক্তি পাচ্ছে সিনেমা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ
নায়িকা ভারতে, নায়ক যুক্তরাষ্ট্রে—দেশে মুক্তি পাচ্ছে সিনেমা

‘আনন্দ অশ্রু’ সিনেমার শুটিংয়ে মাহিয়া মাহি ও সাইমন সাদিক

advertisement

নায়িকা মাহিয়া মাহি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে, আর নায়ক সাইমন সাদিকও দেশে নেই। অথচ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তাঁদের অভিনীত নতুন সিনেমা ‘আনন্দ অশ্রু’। ১৩ নভেম্বর সিনেমাটি মুক্তির তারিখ চূড়ান্ত করেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। নায়ক-নায়িকা দুজনই দেশের বাইরে থাকলেও সিনেমাটির প্রচারণা নিয়ে খুব একটা চিন্তিত নন নির্মাতা।

তাঁর প্রত্যাশা, দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে যাবে।পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের (ডানে) সঙ্গে ‘আনন্দ অশ্রু’ সিনেমার শুটিংয়ের ফাঁকে সাইমন সাদিক ও মাহিয়া মাহিএকসময় ঢালিউডের ব্যস্ত নায়িকাদের একজন ছিলেন মাহিয়া মাহি। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর একের পর এক সিনেমায় অভিনয় করেছেন তিনি। বাংলাদেশের পাশাপাশি কলকাতার নায়কদের সঙ্গেও জুটি বেঁধেছেন।

তবে গত দুই বছরে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাঁকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর