advertisement
advertisement

প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা: কেন করবেন, কীভাবে করবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা: কেন করবেন, কীভাবে করবেন

advertisement

মানুষের জীবন ভুল ও বিচ্যুতিতে পরিপূর্ণ। কখনো প্রবৃত্তির তাড়নায়, কখনো শয়তানের প্ররোচনায় মানুষ আল্লাহর অবাধ্যতায় জড়িয়ে পড়ে। একসময় পাপের ভারে অন্তর কঠিন হয়ে যায়।তখন ইবাদতে আগ্রহ কমে আসে, জীবনের স্বাভাবিক প্রশান্তিও হারিয়ে যায়।

অথচ বান্দা যতবারই পাপ করুক, তার জন্য আল্লাহর কাছে ফিরে আসার দরজা খোলা রয়েছে।সেই ফিরে আসার অন্যতম মাধ্যম হলো ক্ষমাপ্রার্থনা; যাকে ইসলামে বলে ইস্তিগফার।প্রতিদিন কেন ক্ষমাপ্রার্থনা ক্ষমাপ্রার্থনা কোনো বিশেষ দিন বা সময়ের আমল নয়; বরং একজন মুমিনের প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পাপ হয়ে গেলে হতাশ না হয়ে দ্রুত আল্লাহর কাছে ফিরে আসা উচিত।মহানবী (সা.) নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন বহুবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন।

তিনি বলেন, ‘আল্লাহর শপথ, আমি প্রতিদিন সত্তরেরও বেশিবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তাঁর কাছে তওবা করি।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৩০৭)প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ও সুফল রয়েছে:১. পাপের বোঝা থেকে মুক্তি পেতে: মানুষের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো পাপ করে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়া।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর