জর্ডানের আবু উবাইদা মসজিদ
চারদিকে রুক্ষ পাহাড়, ধূসর মরুভূমি। প্রচণ্ড গরম আর পানির সংকটে যেখানে গাছপালা বাঁচিয়ে রাখাই কঠিন, সেখানে একটি মসজিদ ঘিরে গড়ে উঠেছে সবুজ বাগান। আছে গাছপালা, ফুটেছে ফুল। অথচ এসব গাছে পানি দেওয়ার জন্য আলাদা করে পানির ব্যবস্থা করতে হয় না। মুসল্লিদের অজুতে ব্যবহৃত পানিই বাঁচিয়ে রাখছে গাছগুলোকে।জর্ডানের আবু উবাইদা মসজিদজর্ডানের আবু উবাইদা মসজিদের এই সবুজ বাগানের পেছনে আছে দীর্ঘ ১৮ বছরের চেষ্টার গল্প।
পানির সংকট মোকাবিলায় কীভাবে ফেলে দেওয়া পানিও কাজে লাগানো যায়, তারই এক উদাহরণ এটি।যেখানে প্রতি ফোঁটা পানিই অনেক দামি জর্ডান বিশ্বের অন্যতম পানিসংকটপূর্ণ দেশ। দেশটির বড় অংশজুড়ে শুষ্ক আবহাওয়া। পানির অভাবে পর্যাপ্ত ফসল ফলানো যায় না। ফলে খাদ্যশস্যের চাহিদার বড় অংশই মেটাতে হয় আমদানির মাধ্যমে।পানির সংকট এতটাই প্রকট যে অনেক এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য পানি সরবরাহ করা হয়। কোথাও কোথাও সপ্তাহে মাত্র ১২ ঘণ্টা পানি পাওয়া যায়।
ফলে পানির প্রতিটি ফোঁটাই সেখানকার মানুষের কাছে মূল্যবান।এমন পরিস্থিতিতে পানির অপচয় কমাতে অভিনব এক উদ্যোগ নেয় জর্ডানিয়ান অ্যাকোয়া কনজারভেশন অ্যাসোসিয়েশন।সংগঠনটির প্রতিষ্ঠাতা আহমেদ আল-রওশান বলেন, ‘পানির অভাব কী, এখানকার মানুষ তা খুব ভালোভাবেই জানেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।