ল্যাপটপের কার্যক্ষমতা দীর্ঘদিন বজায় রাখার জন্য বেশ কিছু বিষয় মেনে চলতে হবে
একটি নতুন ল্যাপটপ কেনার পর শুরুর দিনগুলোতে অত্যন্ত দ্রুত ও মসৃণভাবে কাজ করে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সঠিক পরিচর্যার অভাবে অনেক ল্যাপটপই ধীরগতির হয়ে পড়ে। ভেতর ও বাইরে পরিষ্কার রাখা: ডিভাইসের কাছাকাছি খাবার বা পানীয় রাখা থেকে বিরত থাকা উচিত। পর্দা পরিষ্কার করতে নরম মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করা ভালো।
এ ছাড়া ভেন্ট বা বাতাসের রাস্তায় ধুলা জমলে ব্রাশ দিয়ে তা পরিষ্কার রাখা জরুরি।সঠিক বায়ুপ্রবাহ নিশ্চিত করা: বিছানা বা বালিশের মতো নরম স্থানে ল্যাপটপ রেখে কাজ করলে বাতাস চলাচল বাধাগ্রস্ত হয় এবং যন্ত্র অতিরিক্ত উত্তপ্ত হয়। তাই টেবিল বা সমতল স্থানে ল্যাপটপ রেখে কাজ করা উচিত। ব্যাগে রাখার আগে ল্যাপটপটি সম্পূর্ণ বন্ধ করা প্রয়োজন।ব্যাটারির যত্ন: ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে সারাক্ষণ ১০০ শতাংশ চার্জে না রাখা উচিত।
এ ছাড়া ব্যাটারি পুরোপুরি শূন্য হওয়া পর্যন্ত ব্যবহার করা উচিত নয়।সঠিক সুরক্ষা ও সংরক্ষণ: বহনের সময় শক্ত ও প্যাডেড ব্যাগ ব্যবহার করতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।