advertisement
advertisement

পিস্তল উঁচিয়ে প্রকাশ্যে গুলি করা সেই যুবক গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
পিস্তল উঁচিয়ে প্রকাশ্যে গুলি করা সেই যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার বটতলী বাজারে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়া যুবক সাখাওয়াত হোসেন মুন্না (মাঝখানে) ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে

advertisement

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে প্রতিপক্ষের দিকে গুলি ছোড়ার ঘটনায় সাখাওয়াত হোসেন ওরফে মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় কিরিচ হাতে দাঁড়িয়ে থাকা আরাফাত হোসেন, মিজানুর রহমান ও আবু তাহের নামের আরও তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল বুধবার দিবাগত রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন আস্তানায় অভিযান চালিয়ে চার যুবককে গ্রেপ্তার করা হয়।

এ সময় বিজিবি ও এসআরবির সহযোগিতা নেয় পুলিশ। অভিযানে গোলাগুলির ঘটনায় ব্যবহৃত দুটি অস্ত্র, ৪১টি গুলি ও একটি বন্দুকের ব্যারেল উদ্ধার করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে মাদক ব্যবসা ও বটতলী এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অস্ত্রধারীদের শনাক্ত করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর