advertisement
advertisement

শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে নেওয়া হলো সংগীতশিল্পী সাহেদকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে নেওয়া হলো সংগীতশিল্পী সাহেদকে

সংগীতশিল্পী সাহেদ। ফেসবুক থেকে

advertisement

‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। গুরুতর রক্তক্ষরণসহ একাধিক জটিলতা দেখা দেওয়ায় আজ বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এই শিল্পী। তাঁর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক খবরটি জানিয়েছেন।

এরশাদুল হক জানান, দীর্ঘদিনের কিডনির সমস্যার সঙ্গে সম্প্রতি স্ট্রোক, ডেঙ্গু ও সংক্রমণ যুক্ত হওয়ায় সাহেদের শারীরিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছিল। সর্বশেষ গুরুতর রক্তক্ষরণ শুরু হলে তাঁকে কৃত্রিম শ্বাসযন্ত্রের সহায়তায় রাখা হয়। একজন চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, কিডনির জটিলতার পাশাপাশি ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ, স্ট্রোক, ডেঙ্গু এবং হেপাটাইটিস সি ভাইরাসজনিত লিভারের প্রদাহে ভুগছেন সাহেদ।

এর মধ্যে অস্বাভাবিক রক্তক্ষরণ তাঁর শারীরিক পরিস্থিতি আরও সংকটাপন্ন করে তুলেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর