advertisement
advertisement

মজুরি বোর্ডকে সময় দিন, সমাধান না হলে আন্দোলন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ণ
মজুরি বোর্ডকে সময় দিন, সমাধান না হলে আন্দোলন

পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন।

advertisement

তৈরি পোশাকশিল্পের চলমান অস্থিরতা নিয়ে বিজিএমইএ ও বিকেএমইএ আজ শনিবার জরুরি যৌথ মতবিনিময় সভা করবে। যেসব কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিচ্ছেন না, সেগুলোর পরিস্থিতি নিয়ে আলোচনা ও করণীয় ঠিক করতে কারখানার মালিকদের নিয়ে এ সভা ডাকা হয়েছে।

এদিকে গতকাল শ্রমিক সংগঠনের পাঁচটি জোটের যৌথ সংবাদ সম্মেলন থেকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।শ্রমিকনেতারা শ্রমিকদের উদ্দেশে বলেছেন, ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের চলমান কার্যক্রমকে বাধাগ্রস্ত করে, এমন কোনো কর্মকাণ্ড, উসকানি বা অপতৎপরতার সঙ্গে যুক্ত হবেন না। আলোচনার জন্য মজুরি বোর্ডকে সময় দিতে কাজে যোগ দিন।

শ্রমিকনেতারা মালিকদের উদ্দেশে বলেন, বর্তমানে এক–দুটি জায়গায় আন্দোলন হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর