advertisement
advertisement

ঠাকুরগাঁওয়ে রান্না মাংস বিক্রি হয় ওজনে, ২৫০ গ্রামও মিলছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ে রান্না মাংস বিক্রি হয় ওজনে, ২৫০ গ্রামও মিলছে

প্রতি শুক্রবার রান্না করা গরুর মাংস বিক্রি করেন ফারুক হোসেন। তাঁর উদ্যোগের নাম ‘হান্ডিবাড়ি’। গতকাল শুক্রবার ঠাকুরগাঁও শহরের দুড়ামাড়ি এলাকার রেশম কারখানার সামনে

advertisement

কারও প্রয়োজন এক কেজি, কারও দুই কেজি। আবার কেউ কিনছেন আধা কেজি, কেউবা মাত্র ২৫০ গ্রাম। ক্রেতার চাহিদামতো ওজন করে দেওয়া হচ্ছে রান্না করা গরুর মাংস। নেই নির্দিষ্ট পরিমাণে কেনার বাধ্যবাধকতা। যাঁর যতটুকু সামর্থ্য ও প্রয়োজন, তিনি ততটুকুই কিনতে পারছেন।ঠাকুরগাঁও শহরে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মো. ফারুক হোসেন। তাঁর উদ্যোগের নাম ‘হান্ডিবাড়ি’।

প্রতি শুক্রবার শহরের দুড়ামাড়ি এলাকার রেশম কারখানার সামনে রান্না করা গরুর মাংস বিক্রি করছেন তিনি। প্রতি কেজি রান্না করা মাংসের দাম ৮৫০ টাকা। পানি ছাড়াই শর্ষের তেলে মাটির চুলায় রান্না করা হয় এই মাংস।শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে দুড়ামাড়ি এলাকায় গিয়ে দেখা গেল, রেশম কারখানার সামনে টাঙানো হয়েছে রঙিন শামিয়ানা। এক পাশে বড় হাঁড়িতে চলছে মাংস রান্না। অন্য পাশে টেবিলে সাজানো প্লাস্টিকের বাটি।

সকাল নয়টার দিকে ক্রেতারা আসতে শুরু করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর