advertisement
advertisement

পোশাকশ্রমিকেরা কাজ না করলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা মালিকদের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
পোশাকশ্রমিকেরা কাজ না করলে কাল থেকে  কারখানা বন্ধের ঘোষণা মালিকদের

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান

advertisement

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন মালিকেরা। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা মজুরি পান না। অর্থাৎ কাজ নেই তো মজুরিও নেই।আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। ঢাকার উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এর আগে সকালে দুই সংগঠনের যৌথ মতবিনিময় সভায় এক হাজারের বেশি পোশাক কারখানার মালিক অংশ নেন।বিজিএমইএর সভাপতি বলেন, সাভার, আশুলিয়া ও গাজীপুরে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। এ ছাড়া শ্রমিক বিক্ষোভের কারণে ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল।

আগামীকাল থেকে যেসব কারখানায় উৎপাদন সম্ভব হবে না, সেগুলো চাইলে ১৩(১) ধারায় বন্ধ রাখতে পারবে।মাহমুদ হাসান খান জানান, আগামী সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর