পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া ২৩ কেজি ৯০০ গ্রাম ওজনের কাতলা মাছ। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর ২৩ কেজি ৯০০ গ্রামের একটি কাতলা মাছ প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া একটি রুই ও দুটি চিতল মাছ বিক্রি হয়েছে ৭৭ হাজার টাকায়।
আজ শনিবার সকালে মাছ চারটি কিনে ঢাকাসহ বিভিন্ন এলাকার ক্রেতাদের কাছে ১ লাখ ৩৫ হাজার ৫৬০ টাকায় বিক্রি করেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীরা বলেন, পদ্মা নদীর পানি কমতে থাকায় মাঝেমধ্যে জেলেদের জালে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।
স্থানীয় জেলেদের পাশাপাশি রাজবাড়ী, পাবনা ও মানিকগঞ্জ অঞ্চলের জেলেরাও পদ্মা ও যমুনা নদীতে নিয়মিত মাছ শিকার করছেন।পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া প্রায় ১২ কেজি ও ৯ কেজি ওজনের দুটি চিতল মাছ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।