advertisement
advertisement

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

২-১ গোলের জয় নিয়ে সাফের ফাইনালে উঠেছে ভারত। আরেকবার সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ভুটানকে।

advertisement

২০০৮ সালে মালেতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। ভারতের কাছে ২-১ গোলে হেরে ফাইনালে ওঠা হয়নি ভুটানের। ১৮ বছর পর আবার সাফের শেষ চারে মুখোমুখি দুই দল। সময় বদলেছে, বদলেছে টুর্নামেন্টের মঞ্চ। কিন্তু বদলায়নি ফল। সেই একই ২-১ গোলের জয় নিয়ে ফাইনালে উঠেছে ভারত। আরেকবার সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ভুটানকে।আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম সেমিফাইনালে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত।

দ্বিতীয় সারির দল নিয়ে এবারের আসরে খেলতে এলেও শিরোপার পথে ঠিকই এগিয়ে চলেছে দলটি।সাফে ভারতের আধিপত্য অবশ্য নতুন কিছু নয়। এবারসহ ১৫ বার অংশ নিয়ে ১৪ বারই ফাইনালে উঠেছে তারা। এর মধ্যে ৯ বার চ্যাম্পিয়ন এবং ৪ বার রানার্সআপ হয়েছে ভারত। ২০০৩ সালে হয়েছিল তৃতীয়। ২০০৯ সালে বাংলাদেশের মাটিতে অলিম্পিক দল নিয়েও চ্যাম্পিয়ন হয়েছিল তারা।ভুটানের বিপক্ষে আজ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ভারত।

নবম মিনিটে বিষ্ণুর গোলে এগিয়ে যায় দলটি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর