advertisement
advertisement

দুই দেশের কেউ নিচ্ছে না, সীমান্তে শূন্যরেখায় পাঁচ দিন ধরে খোলা আকাশের নিচে নারী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
দুই দেশের কেউ নিচ্ছে না, সীমান্তে শূন্যরেখায় পাঁচ দিন ধরে খোলা আকাশের নিচে নারী

জামালপুরে সীমান্তে শূন্যরেখায় অনাহারে অর্ধাহারে পাঁচদিন ধরে খোলা আকাশের নিচে এক নারী। আজ শনিবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে

advertisement

বাংলাদেশ ও ভারতের সীমান্ত পিলার ১০৭৬। এই পিলার থেকে ভারতের ২০০ গজের মধ্যে একটি খোলা মাঠে মধ্যবয়সী এক নারী পাঁচ দিন ধরে অবস্থান করছেন। দিনের বেলায় খোলা আকাশের নিচে প্রচণ্ড রোদে পুড়ছেন তিনি। রাতের বেলায়ও থাকছেন সেখানে। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনো দেশেই প্রবেশ করতে পারছেন না ওই নারী। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনাটি ঘটেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে। গত মঙ্গলবার সকাল থেকে আজ শনিবার বেলা আড়াইটা পর্যন্ত ওই নারীকে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে দেখা গেছে।হাসানুর রহমান, অধিনায়ক ও লেফটেন্যান্ট কর্নেল, জামালপুর ৩৫ বিজিবিওই নারীকে বিএসএফ পুশ ইনের (অবৈধভাবে ঠেলে পাঠানো) চেষ্টা করেছিল। এখন তাঁরা স্বীকার করছেন না। তাঁদের সঙ্গে আমরা বারবার যোগাযোগ করেছি। তাঁদের কথা একটাই, ওই নারী তাঁদের নয়।

বিজিবিও অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল আটটার দিকে পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে ওই নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর