advertisement
advertisement

পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধি হোক, স্বস্তিতে থাকুন মালিকেরাও...


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ
পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধি হোক, স্বস্তিতে থাকুন মালিকেরাও...

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ

advertisement

পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির পরিকল্পনা চলছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারলাম। ইতিমধ্যে পোশাক কারখানার মালিকপক্ষও এ বিষয়ে আলোচনা করছে বলে জানা গেছে।বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাকশিল্পের অবদান অপরিসীম। দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান এবং অর্থনৈতিক অগ্রগতিতে এই খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই এই শিল্পের সক্ষমতা বিবেচনায় শ্রমিকদের বেতন বৃদ্ধি করা অসম্ভব কিছু নয় বলেই মনে করি।তবে গত নভেম্বরের শুরুতে পোশাকশ্রমিকদের আন্দোলনের সময় একজন মালিকপক্ষের প্রতিনিধির বক্তব্য শুনে বিষয়টি নিয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি হয়েছে। তাঁর বক্তব্যের সারমর্ম ছিল, পোশাক কারখানার ব্যবসা পরিচালনা করতে গিয়ে মালিকদের বিভিন্ন খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এমনকি বিভিন্ন জায়গায় লাখ লাখ টাকা দিতে হয় বলেও তিনি উল্লেখ করেন।

তাঁর ভাষায়, এসব অতিরিক্ত ব্যয়ের চাপ না থাকলে শ্রমিকদের মাসিক ৩০ হাজার টাকা তো দূরের কথা, ৪০ হাজার টাকা বেতন দেওয়ার সামর্থ্যও তাঁদের থাকত।এই বক্তব্যের সত্যতা ও বাস্তবতা যাচাই করা অবশ্যই প্রয়োজন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর