মেক্সিকোর মতো কাগজ কেটে তৈরি এমন ঝালর আগে বাংলাদেশেও নানা অনুষ্ঠানে ব্যবহৃত হতো। আন্তালিয়া, তুরস্ক, ১৩ নভেম্বর ২০২৬
মেক্সিকোর মতো কাগজ কেটে তৈরি এমন ঝালর আগে বাংলাদেশেও নানা অনুষ্ঠানে ব্যবহৃত হতো। আন্তালিয়া, তুরস্ক, ১৩ নভেম্বর ২০২৬সামোয়া দ্বীপের ফালা-লিলেই বা বাংলাদেশের শীতলপাটির মতো ভৌগোলিক মহিমাগুলো পৃথিবীর নানা অঞ্চলের প্রকৃতি ও সংস্কৃতির ঐতিহাসিক সন্ধি, সাক্ষীও। জলবায়ু সংকটের কারণে এসব মহিমা, নকশা, জ্ঞান, প্রাকৃতিক সম্পদ, অনুশীলন ও ব্যবহার হারিয়ে বিপুল অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে।
এর প্রভাব কেবল পরিবার, পেশা, গ্রাম, সমাজ নয়; পৃথিবীর অস্তিত্বের সঙ্গেও জড়িত।তুরস্কের আন্তালিয়ায় চলমান জলবায়ু সম্মেলনের (কপ৩১) দ্বিতীয় দিন ‘অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি ও বাস্তুচ্যুতি মোকাবিলায় করণীয়’ অধিবেশন আয়োজন করে বাংলাদেশ প্যাভিলিয়ন।
ক্ষয়ক্ষতি মোকাবিলার কাঠামো শক্তিশালী করার বিষয়ে অধিবেশনে ‘বিয়ন্ড ইকোনমিক লসেস: স্ট্রেন্দেনিং বাংলাদেশ ন্যাশনাল মেকানিজম অন লস অ্যান্ড ড্যামেজ থ্রু এনইএলডি এভিডেন্সেস’ শীর্ষক এক নীতিসংক্ষেপের মোড়ক উন্মোচন করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।