advertisement
advertisement

১৮তম নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীরা নিয়োগের দাবিতে শাহবাগে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
১৮তম নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীরা নিয়োগের দাবিতে শাহবাগে

advertisement

১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে নিয়োগের সুপারিশ না পাওয়া প্রার্থীরা নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ রোববার সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন তিন শতাধিক প্রার্থী।আন্দোলনকারীদের দাবি, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও তাঁরা সপ্তম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুপারিশ পাননি।

তাঁদের ভাষ্য, বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্য পদ না থাকায় এবং আগে সুপারিশ পাওয়া প্রার্থীদের আবার আবেদনের সুযোগ থাকায় তাঁরা নিয়োগবঞ্চিত হয়েছেন।আইটি পেশাজীবীদের জন্য বিশ্ববাজারে নতুন সুযোগ, ভিসা মিলবে যে ৮ দেশে প্রার্থীরা জানান, তাঁদের নিয়োগের দাবিতে ইতিমধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ও শিক্ষা মন্ত্রণালয়ে একাধিক স্মারকলিপি দেওয়া হয়েছে।

ঢাকার বিভিন্ন স্থানে আন্দোলন কর্মসূচিও পালন করেছেন তাঁরা।আন্দোলনকারীদের দাবি, গত ১৯ থেকে ২১ এপ্রিল শাহবাগে অবস্থান কর্মসূচি চলাকালে এনসিটিবি ভবনে তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর